Fuana Iche — Chatgaiya Flavoured Dry Prawn (70g)

Fuana Iche — Chatgaiya Flavoured Dry Prawn (70g)

(2 customer reviews)
590.00৳ 

শুঁটকি নয়। দুর্লভ লইল্যা ইছা চিংড়ি আস্ত অবস্থায় চাটগাঁইয়া মসলায় রান্না করা হয়, তারপর ধীরে ধীরে প্রাকৃতিকভাবে শুকানো হয়।

কোনো কৃত্রিম ড্রায়িং এজেন্ট নেই, প্রিজারভেটিভ নেই। প্যাকেট খুলেই খাওয়া যায়।

SKU: FUANA-ICHE-070
Category:
Brands:

Description

চট্টগ্রামের চিংড়ির ঐতিহ্য, এবার প্যাকেটেই

লইল্যা ইছা বাজারের যেকোনো চিংড়ি নয়। মাঝারি আকারের, স্বাদে মিষ্টি, ঘ্রাণে অনেক বেশি গভীর — চট্টগ্রামের ঘরে কোনো খাবারকে স্মরণীয় করতে হলে এই চিংড়িটাই বেছে নেওয়া হয়।

আমরা এই চিংড়ি আস্ত অবস্থায় ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মসলায় ধীরে ধীরে রান্না করি, তারপর প্রাকৃতিক উপায়ে শুকিয়ে নিই। এক প্যাকেটে যা পাবেন, তা আসলে জমিয়ে রাখা এক প্লেট চিংড়ি ভুনার স্বাদ।

এটা শুঁটকি বা বালাচাও নয় — পার্থক্যটা জেনে নিন

  • শুঁটকি- কাঁচা মাছ বা চিংড়ি লবণ মেখে রোদে শুকানো হয়। রান্না হয় না। তাই সেই ঝাঁঝালো গন্ধ, তাই রান্নার আগে ভিজিয়ে ধুতে হয়।
  • বালাচাওসাধারণত ছোট আকারের চিংড়ি তেলে ভেজে প্রস্তুত করা হয়।
  • ফোয়ানা ইছা- মাঝারি আকারের চিংড়ি আগে মসলা দিয়ে রান্না করা হয়, তারপর ধীরে শুকানো হয়। তাই ফোয়ানা ইছা অতিরিক্ত তেল ছাড়াই প্যাকেট খুলে সরাসরি খাওয়া যায়। ভেজানো লাগে না, ধোয়া লাগে না, রান্নাও লাগে না।

প্যাকেট খুললেই খাওয়ার জন্য প্রস্তুত। ঘরে শুঁটকির গন্ধ ছড়াবে না — এটাই বাসার সবাই সবচেয়ে বেশি পছন্দ করেন।

প্রথমবার ফোয়ানা নিলে ইছা দিয়েই শুরু করুন

আমাদের কাস্টমারদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা এই ইছাই পেয়েছে। যাঁরা এখনও ফোয়ানার স্বাদ চেনেন না, তাঁদের জন্য এটাই সবচেয়ে নিরাপদ শুরু।

দারুণ কনসেপ্ট। ভাজা আর ভাজা ছাড়া — দুইটা দুই রকম স্বাদ। চিংড়িটা বেশি মজা, ঝাল আর স্বাদ দুর্দান্ত। ড্রাইং খুব ভালো হয়েছে, একদম কুড়মুড়ে মচমচে। সত্যি এমন অন্যরকম একটা স্ন্যাকস আশা করিনি।

— রাদিয়া এস., মেসেঞ্জার কাস্টমার

দুইটা আইটেমই অনেক মজা। আমার বাচ্চারা চিপসের মতো করে খেয়ে শেষ করে ফেলেছে। আমার মেয়ে বারবার বলছে আবার যেন অর্ডার করি।

— শারিয়া এইচ., মেসেঞ্জার কাস্টমার

দাম কেন এমন

  • ১ কেজি ভালো মানের লইল্যা চিংড়ি থেকে তৈরি হয় মাত্র প্রায় ১৮০–১৯০ গ্রাম FUANA Iche। রান্না ও শুকানোর সময় পানি ও ওজন অনেকটাই কমে যায়।
  • লইল্যা চিংড়ি সবসময় সহজলভ্য নয়, সাথে দাম ও সাধারণ চিংড়ি থেকে বেশি।
  • বাছাই, পরিষ্কার, রান্না ও শুকানোর পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও বেশ জটিল।
  • কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ছাড়াই ঐতিহ্যবাহী স্বাদকে আধুনিকভাবে প্রস্তুত করা হয়।

কীভাবে খাবেন

  • প্যাকেট খুলে সরাসরি — তেল ছাড়া, ঝামেলা ছাড়া, উচ্চ প্রোটিনের স্ন্যাকস
  • গরম ভাতের সঙ্গে সরাসরি — ৭-৮ টি চিংড়িতেই পুরো প্লেট জমে যায়
  • খিচুড়ির পাশে — বৃষ্টির দিনের সবচেয়ে সহজ আনন্দ
  • ৩০ সেকেন্ড হালকা ভেজে — ঘ্রাণেই পুরো পরিবার রান্নাঘরে চলে আসবে

পণ্যের বিবরণ

  • নিট ওজন: ৭০ গ্রাম
  • উপকরণ: লইল্যা ইছা চিংড়ি, ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মসলা
  • প্রস্তুত প্রণালি: আস্ত চিংড়ি রান্না করে প্রাকৃতিকভাবে ধীরে শুকানো
  • খাওয়ার নিয়ম: সরাসরি খাওয়া যায় — চাইলে হালকা ভেজে নিন
  • সংরক্ষণ: মুখবন্ধ অবস্থায় ঠান্ডা ও শুকনো জায়গায়, সরাসরি রোদ থেকে দূরে

স্টক সীমিত — এবং কেন, সেটা লুকাচ্ছি না

  • সবকিছু ঘরে, ছোট ব্যাচে, হাতে তৈরি। কারখানার উৎপাদন নয় — তাই একসঙ্গে অল্প পরিমাণই বানানো সম্ভব।
  • লইল্যা ইছা বাজারে সহজে পাওয়া যায় না — নির্দিষ্ট মৌসুমে, নির্দিষ্ট জায়গা থেকেই কেবল ভালোটা মেলে।
  • পুরো প্রক্রিয়াটাই সময়সাপেক্ষ — আগে রান্না, তারপর ধাপে ধাপে ধীরে শুকানো। তাড়াহুড়ো করলে স্বাদটাই নষ্ট হয়।
  • প্রতিটি ধাপে কঠোর পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি — নিজের পরিবারের জন্য যেভাবে রান্না করা হয়, ঠিক সেভাবেই।

তাই স্টক সবসময় থাকে না, আর ডেলিভারির সময় স্টক ও কাঁচামালের প্রাপ্যতার উপর নির্ভর করে। অর্ডার করার পর আমরা ফোনে আপনাকে সম্ভাব্য সময় জানিয়ে দিই। স্টক থাকলে দ্রুতই পাঠানো হয় — না থাকলে আগেই জানিয়ে দিই, চুপ করে বসিয়ে রাখি না।

অর্ডার ও ডেলিভারি

  • ক্যাশ অন ডেলিভারি — কুরিয়ার থেকে প্যাকেট হাতে নিয়ে, দেখে, তারপর টাকা দিন।
  • সারা বাংলাদেশে ডেলিভারি — চট্টগ্রাম শহরে ৳৭০, ঢাকা শহরে ৳১১৫, অন্যান্য জেলায় ৳১৩০।
  • ক্ষতিগ্রস্ত, নষ্ট বা ভুল পণ্য পেলে — ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ছবিসহ জানান, আমরা রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড দিই। (রিটার্ন পলিসি)
  • যেকোনো প্রশ্নে সরাসরি কথা বলুন — ০১৮১৫-৫৯৬২০০ (কল অথবা হোয়াটসঅ্যাপ)

সচরাচর জিজ্ঞাসা

রান্না করতে হবে?
না। এটি ইতিমধ্যেই রান্না করা। প্যাকেট খুলে সরাসরি ভাতের সঙ্গে খেতে পারেন।

শুঁটকির মতো গন্ধ হবে?
না। শুঁটকির গন্ধ আসে কাঁচা অবস্থায় রোদে শুকানো থেকে। ফোয়ানা ইছা রান্না করা — ঘ্রাণটা চিংড়ি ভুনার, ঝাঁঝালো নয়।

কতটুকু লাগে এক বেলায়?
খুব অল্প। স্বাদ ঘন হওয়ায় ৭০ গ্রামের প্যাকেট একটি পরিবারে বেশ কয়েক বেলা চলে যায়।

কতদিন ভালো থাকে?
বায়ুরোধী পাত্রে ঠান্ডা শুকনো জায়গায় ৩ মাস বা তার বেশি। ফ্রিজে রাখলে আরও অনেক দিন।

বাচ্চারা খেতে পারবে?
পারবে — রান্না করা, প্রিজারভেটিভমুক্ত। ঝাল সহনীয় কিনা দেখে অল্প দিয়ে শুরু করুন।

Additional information

Weight 0.07 kg

2 reviews for Fuana Iche — Chatgaiya Flavoured Dry Prawn (70g)

  1. Md Omar Faruk

    I never test Prawn like this, 2 different experience in direct and fry format.

  2. Parbin Akter

    প্রথমবার লইল্লা ইছে খেলাম—স্বাদটা সত্যিই আলাদা! 😋 চিংড়িটা অনেক মজার, আবার চাটগাঁইয়া সেই পরিচিত স্বাদটাও আছে। বাচ্চারাও খুব পছন্দ করেছে। ❤️

Add a review

Your email address will not be published. Required fields are marked *

💬
FUANAঅনলাইনে সাহায্য করতে প্রস্তুত
×

স্বাগতম!

নাম ও মোবাইল নম্বর দিলে আপনার কথোপকথন সংরক্ষিত থাকবে এবং যেকোনো ডিভাইস থেকে ফিরে এলে আবার দেখতে পাবেন। না দিতে চাইলে Skip চেপে সরাসরি চ্যাট করুন।

আমরা শুধু আপনার কথোপকথন মনে রাখতে এটি ব্যবহার করি। কোনো পাসওয়ার্ড লাগবে না।

আমাদের একজন টিম মেম্বার আপনাকে উত্তর দেবেন। Messenger-এ চালিয়ে গেলে উত্তর পেলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন।

Messenger-এ চালিয়ে যান