মডারেটর ছাড়াই আপনার পেজের মেসেঞ্জারে ২৪ ঘণ্টা কাস্টমারের উত্তর দেয়, দাম-ডেলিভারি জানায়, আর চ্যাটেই অর্ডার নেয় — ঠিক যেভাবে একজন দক্ষ বিক্রয়কর্মী কথা বলেন।
রাত-দিন, ছুটির দিনেও উত্তর
কাস্টমারকে অপেক্ষা করতে হয় না
যত মেসেজই আসুক, কেউ লাইনে দাঁড়ায় না
মডারেটরের মাসিক বেতন বাঁচে
প্রতিটা না-দেওয়া উত্তর মানে একটা হারানো অর্ডার। দেখুন Autopilot কীভাবে সেগুলো সামলায় — ডানে-বামে স্লাইড করুন।
ততক্ষণে কাস্টমার অন্য পেজ থেকে কিনে ফেলেছেন। বেশিরভাগ মানুষ অফিস শেষে, রাতেই শপিং করেন।
Autopilot ঘুমায় না। রাত, ভোর, শুক্রবার — কাস্টমার যখন লেখেন, তখনই উত্তর পান।
তার ওপর ছুটি, অসুস্থতা, দেরিতে আসা — আর তিনি চলে গেলে আবার নতুন কাউকে শেখানো।
কোনো বেতন নেই, ছুটি নেই, ট্রেনিং নেই। একবার সেটআপ করলেই প্রতিদিন কাজ করে।
একজন মানুষ একসময়ে একজনকেই উত্তর দিতে পারেন। বাকিরা অপেক্ষা করতে করতে চলে যান — বিজ্ঞাপনের টাকাটাই নষ্ট।
১০ জন হোক বা ১০০ জন — Autopilot সবার সাথে আলাদা আলাদা করে, একই সময়ে কথা বলে। কেউ লাইনে দাঁড়ায় না।
"ডেলিভারি চার্জ কত?", "ক্যাশ অন ডেলিভারি আছে?" — একই উত্তর বারবার টাইপ করতে করতে দিন শেষ।
দাম, সাইজ, ডেলিভারি, পেমেন্ট — সব আপনার ঠিক করে দেওয়া তথ্য অনুযায়ী। নিজে থেকে কোনো দাম বানিয়ে বলে না।
শুধু দাম বলে দিলে কথা শেষ। কাস্টমারের দ্বিধা কাটানো, ভরসা দেওয়া — এসবের সময় কোথায়?
পণ্যের সুবিধা বোঝায়, প্রশ্নের উত্তর দেয়, তারপর নাম-নম্বর-ঠিকানা নিয়ে অর্ডার তুলে নেয়।
"এইটার দাম কত?" লিখে একটা স্ক্রিনশট — ব্যস্ত সময়ে এগুলো খুলে দেখে উত্তর দেওয়া ঝামেলা।
কাস্টমারের ভয়েস মেসেজ বুঝে উত্তর দেয়, পাঠানো ছবি দেখে বোঝে কোন পণ্যের কথা হচ্ছে।
ক্লান্ত মানুষ ভুল করেন — ভুল দাম, দেরিতে উত্তর, বিরক্ত সুর। একটা খারাপ অভিজ্ঞতায় কাস্টমার আর ফেরেন না।
প্রথম মেসেজ আর হাজারতম মেসেজে একই যত্ন। কাস্টমার "না" বললে বিরক্ত না করে সুন্দরভাবে বিদায় নেয়।
একই কাজ — কিন্তু খরচ, সময় আর ক্ষমতায় বিশাল পার্থক্য।
মাসিক খরচ আপনার ব্যবসার ধরন ও কাজের পরিমাণ দেখে ঠিক হয় — শুরু ১,০০০ টাকা থেকে। আগে ৳৫০০-এ ৩০ দিন চালিয়ে দেখুন।
কাস্টমার যে ভাষায় লেখেন, সেই ভাষাতেই উত্তর। "pp", "dam koto"-র মতো শর্টকাটও বোঝে।
নাম, মোবাইল নম্বর, ঠিকানা ধাপে ধাপে নিয়ে অর্ডার নিশ্চিত করে — কাস্টমারকে আলাদা কোথাও যেতে হয় না।
ভয়েস মেসেজ শুনে উত্তর দেয়, পণ্যের ছবি বা স্ক্রিনশট দেখে বুঝে নেয় কোনটার কথা হচ্ছে।
অভিযোগ, বিশেষ অনুরোধ বা অজানা প্রশ্ন হলে সাথে সাথে আপনাকে জানায়। আপনি যেকোনো সময় নিজে চ্যাটে ঢুকতে পারেন।
কাস্টমার "লাগবে না" বললে একটা সুন্দর লাইনে বিদায় নেয় — বারবার মেসেজ দিয়ে পেজ ব্লক হওয়ার ঝুঁকি নেই।
কতজন মেসেজ দিলেন, কতজন অর্ডার করলেন — দিন শেষে সংক্ষেপে আপনার কাছে পৌঁছে যায়।
ফোয়ানা — চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঘরে বানানো শুকনো খাবারের ব্র্যান্ড। ২০২৬ সালের আগস্ট থেকে ফোয়ানার ফেসবুক পেজের মেসেজের উত্তর দিচ্ছে এই Autopilot। আমরা আগে নিজের ব্যবসায় পরীক্ষা করেছি, তারপর আপনাকে দিচ্ছি।
ফোয়ানার পেজে একজন সাধারণ কাস্টমারের মতো মেসেজ দিন। যে উত্তর পাবেন, আপনার পেজের কাস্টমাররাও ঠিক এমন উত্তরই পাবেন।
দাম কত? অথবা ঢাকায় ডেলিভারি হবে?নিচের ফর্ম বা মেসেঞ্জারে ২ মিনিটে আপনার ব্যবসার তথ্য দিন।
৪৮ ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনার পণ্য, দাম আর নিয়মগুলো বুঝে নিই।
৳৫০০ বিকাশ বা নগদে দিলেই আমরা আপনার পেজে পুরো সিস্টেম সাজিয়ে দিই।
লাইভ হওয়ার দিন থেকে ৩০ দিন। ভালো লাগলে চালিয়ে যান, না লাগলে বন্ধ — কোনো বাধ্যবাধকতা নেই।
মডারেটরের এক মাসের বেতনের ভাগের এক ভাগেরও কম খরচে পুরো ৩০ দিন চালিয়ে দেখুন।
সেটআপসহ। ৩০ দিন শুরু হয় যেদিন আপনার পেজে লাইভ হয়।
ওয়েবসাইট না থাকলেও চলবে — শুধু একটা ফেসবুক পেজ থাকলেই হবে।
ফর্মটি পূরণ করুন — ৪৮ ঘণ্টার মধ্যে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। ফর্ম পূরণ করতে না চাইলে মেসেঞ্জারেই আবেদন করতে পারেন।
না, কখনোই না। আপনি আপনার পেজে আমাদের একটি অ্যাক্সেস (পেজ রোল) দেবেন — যেকোনো সময় নিজেই সেটা সরিয়ে নিতে পারবেন।
আপনার দেওয়া পণ্য, দাম ও নিয়ম থেকেই উত্তর দেয় — নিজে থেকে কোনো দাম বানায় না। যেটা জানে না, সেটা অনুমান না করে আপনার কাছে পাঠিয়ে দেয়।
যেকোনো সময় পেজের ইনবক্স থেকে নিজে উত্তর দিতে পারবেন। দরকার হলে ওই কাস্টমারের জন্য AI-কে থামিয়ে রাখা যায়, পরে আবার চালু করা যায়।
হ্যাঁ। শুধু একটা ফেসবুক পেজ আর আপনার পণ্যের তালিকা, দাম, ডেলিভারি চার্জ ও পেমেন্টের নিয়ম থাকলেই চলবে। ওয়েবসাইট থাকলে সেখান থেকেও দাম নেওয়া যায়।
ভালো লাগলে মাসিক প্যাকেজে চালিয়ে যাবেন — শুরু ১,০০০ টাকা থেকে, আপনার ব্যবসার ধরন দেখে ঠিক হয়। না চাইলে সার্ভিস বন্ধ হয়ে যাবে, কোনো অটো চার্জ কাটা হবে না।
৳৫০০ পেমেন্টের পর সাধারণত ৩–৫ দিন। আপনার ৩০ দিন গোনা শুরু হয় যেদিন আপনার পেজে সিস্টেম লাইভ হয়।
না। কাস্টমার আগ্রহ না দেখালে একটা ভদ্র লাইনে কথা শেষ করে। বারবার মেসেজ দিয়ে বিরক্ত করা হয় না, তাই পেজ রিপোর্ট বা ব্লক হওয়ার ঝুঁকিও কমে।
৪৮ ঘণ্টার মধ্যে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ব্যবসা সম্পর্কে জেনে নেব। তারপর ৳৫০০ পেমেন্ট করলেই সেটআপ শুরু।
৳৫০০-এ ৩০ দিন আপনার পেজে Autopilot চালিয়ে দেখুন। কাজ না করলে পরে আর কিছু দিতে হবে না।
এখনই আবেদন করুন →নাম ও মোবাইল নম্বর দিলে আপনার কথোপকথন সংরক্ষিত থাকবে এবং যেকোনো ডিভাইস থেকে ফিরে এলে আবার দেখতে পাবেন। না দিতে চাইলে Skip চেপে সরাসরি চ্যাট করুন।
আমাদের একজন টিম মেম্বার আপনাকে উত্তর দেবেন। Messenger-এ চালিয়ে গেলে উত্তর পেলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন।
Messenger-এ চালিয়ে যান